| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পদত্যাগ করার ঘোষণা দিলেন পিসিবি সভাপতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২০ ১২:৩৪:৩৭
পদত্যাগ করার ঘোষণা দিলেন পিসিবি সভাপতি

এরপর নতুন মেয়াদে তিনিই পিসিবি চেয়ারম্যান হবেন মনে করা হচ্ছিল। তবে কয়েক সপ্তাহ ধরে জাকা আশরাফ বোর্ড চেয়ারম্যান হিসেবে ফিরছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত তাই সত্য হতে যাচ্ছে আঁচ করতে পারায় লড়াই থেকে নিজের নাম প্রত্যাহার করলেন শেঠি। খবর ক্রিকেটপাকিস্তান

মঙ্গলবার (২০ জুন) সকালে একটি টুইটের মাধ্যমে এই তথ্যটি শেয়ার করেন তিনি। নিজের করা টুইটে নাজাম শেঠি বলেন, আমি আসিফ জাদরানি ও শাহবাজ খানের মধ্যে বিবাদের কারণ হতে চাই না। পিসিবির জন্য এই অস্থিরতা ও অনিশ্চয়তা ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান হওয়ার প্রার্থী হতে চাই না। আমি অন্যদের শুভকামনা জানাচ্ছি।

শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক বা অভিভাবক। আসিফ জাদরানি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট। তারা দু’জন জোট করে সরকার গঠন করেছেন। পিসিবির চেয়ারম্যান পদে তাই জাদরানি তার নিজের লোক হিসেবে জাকা আশরাফকে বসাতে চান।

এর আগে, আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) ফেডারেল মন্ত্রী এহসান উর রহমান মাজারি নিশ্চিত করেছিলেন যে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থন থাকা জাকা আশরাফ পিসিবির পরবর্তী চেয়ারম্যান হবেন।

নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে যাওয়ায় জাকা আশরাফ ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদে মনোনয়ন পেতে পারেন। তারা পিসিবির দশ জনের গর্ভনিং বোর্ডে থাকবেন। ওই দশ জনের মধ্যে একজনকে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিসিবির নির্বাচন যেহেতু আনুষ্ঠানিকতা মাত্র, জাকা আশরাফই হতে যাচ্ছেন পিসিবির পরবর্তী চেয়ারম্যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...