| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

তারকা ক্রিকেটার দলে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে আফগানের শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৮ ১৪:৩০:২৬
তারকা ক্রিকেটার দলে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে আফগানের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশের সফরের জন্য ঘোষিত আফগানিস্তানের ওয়ানডে দলে রাখা হয়েছে রশিদ, নবি আর মুজিব উর রহমানদের। এদিকে সবশেষ শ্রীলঙ্কার সিরিজের দলে থাকা ফজল হক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটাররাও রয়েছে স্কোয়াডে।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা জিয়াউর রহমান আকবর, শাহিদুল্লাহ কামাল জায়গা পেয়েছেন বাংলাদেশ সফরের মূল স্কোয়াডে। নতুন করে এবার সুযোগ পেয়েছেন সালিম শাফী, সৈয়দ আহমদ শিরজাদ এবং ইজহারুল্লাহ নাভিদ।

ফরিদ আহমদ মালিক এবং নূর আহমেদের মতো ক্রিকেটাররা অবশ্য দল থেকে জায়গা হারিয়েছেন। স্কোয়াডে নেই নাভিন উল হকের মতো পেসারও। এদিকে ভবিষ্যত ওয়ানডে এবং আইসিসির ওয়ানডে সুপার লিগের জন্য ব্যাক আপ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ১০ ক্রিকেটারকে।

যেখানে রয়েছেন করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি। তারা দলের সঙ্গে থেকে নিজেদের প্রস্তুত করবেন।

জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫ জুলাই হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদুল্লাহ কামাল, ইবরাহিম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল্লাহ নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমাদ, সালিম শাফী এবং সৈয়দ আহমদ শিরজাদ।

রিজার্ভ ক্রিকেটার- করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...