| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৬ ১৮:০৪:৫৫
এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টি আর ভেজা মাঠের কারণে টস করাও সম্ভব হয়নি।

ফলে আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে করে গ্রুপ পর্বে নিজেদের দুটি ম্যাচ পরিত্যক্ত হলো লতা মণ্ডল ও মুর্শিদা খাতুন হ্যাপিদের।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টিতে মাঠে নামা হয়নি বাংলাদেশের মেয়েদের। সেদিন শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে খেলার কথা ছিল লতার দলের। দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও অনায়াসে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

হংকংয়ে অনুষ্ঠিত নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছিল মুর্শিদারা। সেদিন তাদেরকে ৯৭ রানে হারিয়েছিল টাইগ্রেসরা। এক জয় আর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের পয়েন্ট চার।

এদিকে সমান চার পয়েন্ট আছে শ্রীলঙ্কার মেয়েদেরও। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েই সেমিতে উঠলো লতার দল। ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে সেমিফাইনালে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...