| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৪ ১৫:২০:০৬
বাংলাদেশ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন শান্ত

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় স্কোর ৬ রান না হতেই আউট হয়ে ফিরেন জাকির হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। ক্রিজে আছেন মাহমুদুল জয় ৬৩ ও নাজমুল শান্ত ১১০ রানে।

আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

এদিকে আফগানদের হয়ে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। একজন করিম জানাত আরেকজন নিজাত মাসুদ। তারাও একাদশ সাজিয়েছে তিন পেসার দিয়ে। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।

বাংলাদেশ একাদশঃ

জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশঃ

ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...