| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মিরপুর টেস্টের আগে তাসকিনকে নিয়ে যা বললেন টাইগার কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৩ ১৫:২২:৪৪
মিরপুর টেস্টের আগে তাসকিনকে নিয়ে যা বললেন টাইগার কোচ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই সাইড স্ট্রেইনের চোটে পড়েন তাসকিন। এরপর সুস্থ হওয়ার জন্য দিন কয়েক সময় পেলেও চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে বাদ পড়েন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থেকেও।

এদিকে চোটের ঝুঁকি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই তাকে না খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে, তাসকিনকে না খেলানোরই কথা। মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাকে (তাসকিন) স্কোয়াডে রাখা হয়।

তবে আফগানদের বিপক্ষে সফরের একমাত্র টেস্টের আগে টাইগারদের পেস ইউনিটের এ সেনসেশন তৈরি বলে জানিয়েছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের কড়া এ হেডমাস্টারের দাবি, পুনর্বাসন প্রক্রিয়া শেষে তৈরি এই পেসার।

হাথুরুর ভাষ্য, তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে, পুনর্বাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে, যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...