আফগানদের সাথে টেস্টে ম্যাচে নাও দেখা যেতে পারে তামিমকে
কোমরে ব্যথা নিয়ে রবিবার অনুশীলনে এসেছিলেন তামিম। কিন্তু ফিল্ডিং ও ব্যাটিংয়ের সময় অস্বস্তিবোধ করায় বেশীক্ষন অনুশীলন করতে পারেননি এই ক্রিকেটার। সোমবার বৃষ্টির কারণে অনুশীলন স্থগিত হয়েছিল বাংলাদেশের।
জানা গিয়েছিল, মঙ্গলবার অনুশীলনে পর্যবেক্ষণ করা হবে তামিমকে। সে জন্য সকাল ১০টা বাজে মিরপুরে দলের সঙ্গে অনুশীলনেও আসেন তিনি। কিন্তু ইনডোরে গিয়ে বেশীক্ষণ ব্যাটিং করেননি এই ওপেনার।
১০-১৫মিনিট অনুশীলন করে ড্রেসিংরুমে চলে যান তামিম। ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ের সময় অস্বস্তি বোধ করাতেই অনুশীলন ছেড়ে উঠে গিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
সিরিজের প্রথম টেস্টে তামিমের একাদশে থাকার বিষয়টি এখনও ধোঁয়াশাতেই রয়ে গিয়েছে। যদিও সংবাদ সম্মেলনে এসে চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, অনুশীলনে তামিমকে পর্যবেক্ষণ করা হবে, এরপর নেয়া হবে সিদ্ধান্ত।
হাথুরুসিংহের ভাষায়, 'তামিমের অবস্থা বুঝতে সে আজ অনুশীলন করবে। ফিল্ডিং, ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব, এরপর ওকে নিয়ে একটা সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।'
এদিকে বিশ্বস্ত এক সূত্র ক্রিকফ্রঞ্জিকে নিশ্চিত করেছে, তামিম শেষ পর্যন্ত না খেললে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপর আস্থা রাখবে ম্যানেজম্যান্ট। এছাড়া একাদশে ৩ থেকে ৪ পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
