| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দলে জায়গা না পেয়ে যে কঠিন মন্তব্য করলেন ব্যাটসম্যান সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১০ ২২:১১:১৪
দলে জায়গা না পেয়ে যে কঠিন মন্তব্য করলেন ব্যাটসম্যান সোহান

সদ্য শেষ হাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৪৬.৪৫ গড়ে ১৫ ম্যাচে ৫১১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। স্ট্রাইক রেট প্রায় ৯৫। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরার প্রত্যাশায় ছিলেন তিনি।

শনিবার (১০ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হতাশার সুরে সোহান বলে, ‘আমার কাছে মনে হয় এতটা খারাপ খেলিনি যে ২৬ জনের দলেও থাকবো না। হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তো কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছি না। এটা খুব বেশি মেটার করছে না আমার কাছে। এই সময়ে মানসিক, শারীরিক স্কিল নিয়ে আরও কাজ করতে চাই যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি।’

জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে নিয়মিত কথা হলেও বাদ পড়া নিয়ে কোনো কথা হয়নি বলে জানান সোহান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় চিন্তা করি, আমি যদি বাদ পড়ি কীভাবে উন্নতি করে পুনরায় ফিরতে পারবো। সুমন ভাই, রাজ ভাইসহ সবার সঙ্গেই কথা হয়। তবে এই প্রসঙ্গে কোনো কথা হয়নি। কোনো একক ব্যক্তির জন্য বাংলাদেশ দল থেমে থাকবে না।’

সোহান আরও বলেন, ‘গত ৭-৮ বছর ধরেই আমি খেলে আসছি। নিজের কাজ করার আরও কিছু জায়গা রয়েছে। আরও ভালোভাবে ফিরে আসতে হবে। এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে তৈরি করে চাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...