| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-আফগান সিরিজ নিয়ে নতুন খবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৫ ১৫:২৩:৩৩
বাংলাদেশ-আফগান সিরিজ নিয়ে নতুন খবর

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে ব্যস্ত আফগানরা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়েও গেছে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ১০ জুন বাংলাদেশে পা রাখবেন রশিদ খানরা।

১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। টেস্টের প্রস্তুতির জন্য ইতোমধ্যে শুরু হয়েছে ক্যাম্প। শুক্রবার বনানীতে এক অনুষ্ঠানে তামিম জানালেন আফগানদের বোলিং আক্রমণ বিচারে কঠিন চ্যালেঞ্জ দেখছেন তারা, 'এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।'

টেস্টের পর ঈদুল আজহার ছুটি থাকবে ক্রিকেটারদের। আফগানিস্তান দল ওই সময় ভারতে গিয়ে সিরিজ খেলার কথা।

৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ মাথায় রেখে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সিরিজের আগে শ্রীলঙ্কায় আফগানদের সাফল্যে বাড়তি সতর্কতা জানালেন তামিম, 'আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।'

সহকারী কোচ নিক পোথাসের অধীনে প্রি-সিরিজ ক্যাম্প চলছে ২৯ মে থেকে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পর ৪ জুন থেকে শুরু হবে স্কিল অনুশীলন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...