| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি ও ভিডিও ফাঁস হাওয়া নিয়ে মুখ খুললেন পরিমনীর স্বামী রাজ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৩ ১১:৪১:০৩
ছবি ও ভিডিও ফাঁস হাওয়া নিয়ে মুখ খুললেন পরিমনীর স্বামী রাজ

ও সিনেমা পাড়ার অন্যতম জনপ্রিয় চিত্র নায়িকা পরিমনির স্বামী শরীফুল রাজের এসব ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্ক ও সমালোচনার বাইরেও অনেকেই তাদের বিবেক বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টিকে ঘিরে এখনও উত্তাল নেটদুনিয়া।

এই চার বিনোদন জগতের তারকার এসব ব্যক্তিগত বিষয় কীভাবে প্রকাশ্যে এলো, সে বিষয়ে জানতে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। তবে যার আইডি থেকে ভিডিওগুলো ফাঁস হয়েছে, তিনিও নাকি এ সম্পর্কে কিছুই জানেন না। এমনকি এ ঘটনার জন্য তিনি কাউকে সন্দেহও করছেন না। পুরো ব্যাপারটি খুঁজে বের করার চেষ্টা করছেন রাজ।

এদিকে ব্যক্তিগত মূহুর্তের ভিডিও ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন সবাই। ফলে এই অভিনেত্রীরা মামলার পথেও হাঁটবেন বলে জানিয়েছেন একই মাধ্যমে।

তবে এ বিষয়ে শুক্রবার (২ জুন) একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। যেখানে তিনি বলেছেন, ‘তারা হেনস্তার স্বীকার, ভুক্তভোগী। মামলা করতেই পারে। মামলা করলে ভালো হবে। মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে।’

মামলায় জেলে যেতে হলে তাতেও আপত্তি নেই জানিয়ে এই নায়ক বলেন, ‘এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব। তবে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে, আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক। এ মামলাকে স্বাগত জানাই। কারণ, মামলা হলে তদন্ত হবে। আমার ফোন সিজ করবে। কে আপ করেছে, কারা কারা জড়িত ছিল, কোন লোকেশন থেকে এটি প্রকাশ করা হয়েছে, সব বের হওয়া সম্ভব।’

প্রসঙ্গত, ঘটনার পর থেকে জানা যায়, বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন আমেরিকায়। অন্যদিকে বাকি সবাই আছেন দেশেই। স্ব-স্ব কাজে ব্যস্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...