‘অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম’
বুধবার (৩১ মে) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান আলোচিত অভিনেত্রী পরীমণি। তিনি জানান, একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে হল থেকে ফেরার সময় উশৃঙ্খল অবস্থা তৈরি হওয়ায় বাজেভাবে ভয় পেয়েছেন তার ছেলে। এ কারণে কাছের দাওয়াত করা মানুষদের সঙ্গে কথাও বলতে পারেননি নায়িকা।
অভিনেত্রী লেখেন, ‘আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে। কষ্ট পেয়েছি কারণ, আমার সন্তান অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি, সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।’
তিনি লেখেন, ‘আজকে এমন উশৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার ছেলে ভয় পেল। কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সঙ্গে আমি। অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।’
‘হল থেকে বেরোনোর সিঁড়ির মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে ছেলেটা ভয় পেয়ে গেল। আপনারা ছেলেটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন।’
সবশেষ এ অভিনেত্রী লেখেন, ‘আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। এতে এ অভিনেত্রী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
