| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আম্পায়ারদের তালিকা চূড়ান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৯ ১৭:৩৬:৫২
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আম্পায়ারদের তালিকা চূড়ান্ত

লন্ডনের দ্যা ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচটিতে আম্পায়ারিং করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংঅর্থ। অন ফিল্ডে আম্পায়ারিং করবেন এই দুজন।

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ গ্যাফানি এবং ইলিংঅর্থ। দুজনই আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার্সের সদস্য। ফাইনাল ম্যাচটি গ্যাফানির ৪৯ এবং ইলিংঅর্থের ৬৪তম ম্যাচ হতে যাচ্ছে।

এদের পাশাপাশি টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরহ। গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও (নিউজিল্যান্ড এবং ভারত) একই দায়িত্ব পালন করেছিলেন এই ইংলিশম্যান।

এ ছাড়া এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপলক্ষে ইতোমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটারদের একটি বড় অংশও পৌঁছে গেছে সেখানে। বাকিরা সেখানে পৌঁছাবেন আইপিএলের ফাইনালের পর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...