| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আইপিএল ফাইনালের দিন বৃষ্টি নিয়ে যে বার্তা দিল স্থানীয় আবহাওয়া দপ্তর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৮ ১৪:৪১:২২
আইপিএল ফাইনালের দিন বৃষ্টি নিয়ে যে বার্তা দিল স্থানীয় আবহাওয়া দপ্তর

আজ ২৮ মে রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময়র রাত ৮টায় গড়াবে ম্যাচটি। এবারের আইপিএলে মোট প্রাইজমানি ৪৬ কোটি ৫০ লাখ রুপি। প্রায় ৫০ কোটি রুপির আইপিএল ফাইনালে বৃষ্টির সম্ভবনা কতটা?

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের শিরোপার লড়াইয়ে জল ঢালতে পারে বৃষ্টি। দেশটির পূর্বাভাস অনুযায়ী রোববার (২৮ মে) ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে।

আজ বিকাল বা সন্ধ্যায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল।

ম্যাচ আয়োজন করা কি সম্ভব হবে? ম্যাচ হওয়ার সম্ভাবনা খারিজ করে দেননি আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, রোববার সারা দিনই আহমেদাবাদের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে ঘণ্টা দুয়েক। কোনো সময় এবং কতক্ষণ বৃষ্টি হবে, তার উপর নির্ভর করবে আইপিএল ফাইনালের ভাগ্য।

প্রয়োজনে পেছাতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি। যা হওয়ার তা হবে সূর্যাস্তের পর। সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই আশার কথা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া যেমনই হোক আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কোনও দর্শকাসন ফাঁকা থাকবে না। ধোনির চেন্নাই ফাইনালে উঠতেই টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...