| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার এই তিন ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৭ ১১:১১:৩৪
ভারত বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার এই তিন ক্রিকেটার

বেশ কয়েকটি জায়গাতে কে খেলবেন সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এমন অবস্থায় বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার হিসেবে বিসিবির ভাবনায় কারা রয়েছে সেটি জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির এক তথ্যে জানা যায় যে, বিশ্বকাপে ব্যাকআপ ওপেনার হিসেবে বিসিবির ভাবনায় রয়েছে তিন ব্যাটার। শুক্রবার (২৬ মে) গুলশানে এক অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, ‘বিশ্বকাপে একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, আমি জানি না কাকে নেবে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে।’

বিসিবি সভাপতি আরো জানান, আফগানিস্তান সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বিশ্বকাপ দলের। তিনি বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। যে আচ্ছা ঠিক আছে একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায়। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে লিটন দাস অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বলেও জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...