| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৫ ১০:৩৯:৫৮
মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশে আসছেন শতদ্রু দত্ত। আগামী সপ্তাহে ঢাকায় এসে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সফরসূচিতে কি থাকবে সেটি জানাবেন তিনি।

গণমাধ্যমকে শতদ্রু দত্ত বলেন, ‘আগামী বুধবার (৩১ মে) আমি ঢাকায় আসছি। পরের দিন বৃহস্পতিবার (১ জুন) সংবাদ সম্মেলন করে সব জানাবো।’ মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।

গত রোববার (২১ মে) শতদ্রু দত্ত জানান, ৩ জুলাই মার্টিনেজ ঢাকায় আসতে পারে। তিনি বলেন, ‘৩ জুলাই মার্টিনেজ ঢাকায় আসতে পারে। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় নিয়ে আসা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি বাংলাদেশের জনগণ বিশ্বচ্যাম্পিয়নকে দেখতে পারবে’

এর আগে, শতদ্রুর উদ্যোগেই কলকাতা ঘুরে গিয়েছিলেন ফুটবল বিশ্বের দুই অমর চরিত্র পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। এছাড়াও গত নভেম্বরে কলকাতায় ঘুরে গেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। তিনিই মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্ত করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল ও আয়ারল্যান্ডের লড়াই জমে উঠেছে। ম্যাচের প্রথমার্ধে এক গোল ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...