| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকা মাহির ২১ মিনিটের ভিডিও ভাইরাল (দেখুন ভিডিও)

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৪ ১৭:০৬:৪৩
নায়িকা মাহির ২১ মিনিটের ভিডিও ভাইরাল (দেখুন ভিডিও)

ঢাকাই সিনেমার সফল এই নায়িকা বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এরমধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে প্রচারণা না করতে পেরে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে রকিব সরকার’। ২১ মিনিট ২৩ সেকেন্ডের দীর্ঘ এই লাইভে ভক্তদের সঙ্গে সময় দিয়েছেন তিনি।

লাইভে মাহি বলেন, ‘মানুষ চাঁদ রাতে মেহেদি দেয় কিন্তু এইবার রকিব আমাকে মেহেদি দিয়ে দেয় নাই। আমিও রাগ করে আর মেহেদি দেই নাই। এর প্রতিবাদে আমি নিজস্ব ডিজাইনে মেহেদি দিয়েছিলাম। তাই এতোদিন ধরে রকিব ওয়েট করছিল কবে হাতে দেওয়া মেহেদির রং উঠবে, আর আমাকে মেহেদি দিয়ে দেবে। এখন চাঁদ রাত না হলে তো মেহেদি দেওয়া যাবে না, তাই রকিব বলল গাজীপুরে এক রকম চাঁদ রাতই আজ। কারণ, (২৫ মে) সিটি নির্বাচন। তাই এখন মেহেদি দেওয়া যেতেই পারে।’ এ ছাড়া আরও নানান প্রসঙ্গে কথা বলেন তিনি।

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন একক্লিকে

৬০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন একক্লিকে

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচে ৬০ মিনিটের খেলা শেষ হয়েছে। এই সময়ে ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচের প্রথম ২০ মিনিটের খেলা শেষ হয়েছে। ...