| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপ নিয়ে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের নতুন পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২১ ২৩:০৬:৫১
এশিয়া কাপ নিয়ে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের নতুন পরিকল্পনা

সূচি অনুযায়ী পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যেতে আপত্তি জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর থেকেই এশিয়া কাপ নিয়ে নানাবিধ অনিশ্চয়তার ঢালপালা মেলেছে। ভারতের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে হোক এবারের ৫০ ওভারের টুর্নামেন্টটি। তবে সেটি করতে চায় না পাকিস্তান।

ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে বেশ প্রত্যয়ী তারা। যদিও পরবর্তীতে সুর খানিকটা নরম হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কদিন আগে পিসিবির চেয়ারম্যান ‘হাইব্রিড’ মডেলের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। যেখানে তারা জানায় নিজেদের ম্যাচগুলো ঘরের মাঠে খেলবে পাকিস্তান। আর ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।

সেসময় প্রচণ্ড গরম থাকায় সংযুক্ত আরব আমিরাতে খেলতে চায় না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিকে নিরপেক্ষ এশিয়া কাপ আয়োজন করতে চায় না পাকিস্তান। তবে নতুন খবর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের আসরটি। যেখানে টুর্নামেন্ট শুরু হবে পাকিস্তানের মাটিতে।

এমনকি পাকিস্তানের কোন ভেন্যুতে খেলা হবে সেটিও প্রকাশ করেছে জিও নিউজ। পিসিবির একটির সূত্র ব্যবহার করে তারা জানায়, লাহোর ও গাদ্দাফিতে হবে এশিয়া কাপের প্রথম চার ম্যাচ। যেখানে ভারতের কোনো খেলা থাকবে না। পাকিস্তানের মাটিতে প্রথম পর্ব শেষে এশিয়া কাপ নিয়ে যাওয়া হবে আরব আমিরাত।

ভারতের ম্যাচসহ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও এটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানায়নি পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শেষ পর্যন্ত এই ধরনের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কিনা এটা এখনও নিশ্চিত নয়। তবে সময় যত বাড়ছে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা ততই বাড়ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...