| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আঙুলের ইনজুরিতে পড়া সাকিব কবে মাঠে ফিরবেন, জানাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২০ ১১:২০:০১
আঙুলের ইনজুরিতে পড়া সাকিব কবে মাঠে ফিরবেন, জানাল বিসিবি

তাই টাইগার অলরাউন্ডার সাকিব আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে দলের সাথে মাঠে নামতে পারবে না বলে জানা যায়। তবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজে সাকিবকে পাওয়ার আশার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল ১৯ মে শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাকিবের চোটের প্রসঙ্গে বলেছেন, ‘সাকিব বিশ্রাম চায় কিনা এমন কোন আলোচনা হয়নি। ইনজুরি থেকে তার সেরা উঠতে ছয় সপ্তাহ লাগবে। টেস্ট সিরিজ (আফগানিস্তান) সে মিস করবে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে আগামী ১৪ জুন। এরপর ভারতে সফরে চলে যাবেন রশিদ খান, হাসমতউল্লাহ শাহেদিরা। ওই সিরিজ শেষ করে ৫ জুলাই থেকে চট্টগ্রাম ও সিলেটে সাদা বলের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সাদা বলের সিরিজে সাকিবকে পাওয়ার বিষয়ে নান্নু বলেছেন, ‘ওয়ানডে সিরিজের আগে যেহেতু কিছু সময় আছে, ঈদুল আযহার পরে ম্যাচ হবে, আমরা আশা করছি সে ওয়ানডে দলে ফিরবে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল চলে যাবে চায়ের দেশ সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ সিরিজ হবে ১৪ ও ১৬ জুলাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...