| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের পরবর্তী সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৭ ১৬:৫৫:০৩
বাংলাদেশের পরবর্তী সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি ম্যাচ হবে সিলেটে। আরও পড়ুন:বাংলাদেশের হয়ে কারা খেলবেন বিশ্বকাপে

বাংলাদেশে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুই দফায় আসবে আফগানিস্তান দল। ১০ জুন প্রথম দফায় এসে শুধু একমাত্র টেস্টটি খেলেই ১৯ জুন ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে রশিদ খান-মোহাম্মদ নবিরা। ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই ফের বাংলাদেশে আসবে আফগানরা। এ দফায় তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডের সব কয়টিই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই। এরপরই দুদল টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পা রাখবে।

সেখানেই সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই।

সদ্যই ইংল্যান্ডের মাটিতে শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সিরিজ খেলে দেশে ফিরেছেন দলের অধিকাংশ সদস্য। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমসহ পাঁচজন ইংল্যান্ডেই ছুটি কাটাতে রয়ে গেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ২৫-২৬ মে থেকে আফগানিস্তান সিরিজের জন্য ক্যাম্প শুরু করবে বিসিবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...