| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মুম্বাইয়ের জায়গা কেড়ে নিল লক্ষ্ণৌ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৭ ১০:৩৩:৩৯
মুম্বাইয়ের জায়গা কেড়ে নিল লক্ষ্ণৌ

এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় পুঁজি নিশ্চিত করেছিল লক্ষ্ণৌ। জবাবে ভালো শুরু পেলেও ১৭২ রানের বেশি করতে পারেনি রোহিত শর্মার দল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে মুম্বাইকে টপকে তিন নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার ইশান কিশান ও রোহিত। তারা দুজনেই যোগ করেছিলেন ৯.৪ ওভারে ৯০ রান। রোহিত আউট হয়েছেন ২৫ বলে ৩৭ রান করে। হাফ সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি কিশান।

তিনি আউট হন ৩৯ বলে ৫৯ রান করে। এরপর দ্রুত সূর্যকুমার যাদব (৯ বলে ৭), নেহাল ওয়াধেরা (২০ বলে ১৬্‌ বিষ্ণু বিনোদ (৪ বলে ২) ফিরে গেলে জয় নিয়ে শঙ্কা তৈরি হয় মুম্বাইয়ের। শেষ পর্যন্ত টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন মিলেও জেতাতে পারেননি দলটিকে। ডেভিড ১৯ বলে ৩২ ও গ্রিন ৬ বলে ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লক্ষ্ণৌকে ভালো শুরু এনে দিতে পারেননি দীপক হুডা ও কুইন্টন ডি কক। হুডা আউট হন ৫ রান করে। ডি কক ফেরেন ১৬ রান করে। তিন নম্বরে নেমে রানের খাতাই খুলতে পারেননি প্রেরাক মানকাড। এরপর দলের হাল ধরেন ক্রুনাল পান্ডিয়া ও মার্কাস স্টইনিস।

স্টইনিস ও ক্রুনাল চতুর্থ উইকেটে যোগ করেন ৫৯ বলে ৮২ রান। ক্রুনাল ২৮ বলে ৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও স্টইনিস নিকোলাস পুরানকে নিয়ে পঞ্চম উইকেটে ২৪ বলে ৬০ রান যোগ করে লক্ষ্ণৌকে বড় পুঁজিতে নিয়ে যান।

স্টইনিস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে। ৮ বলে ৮ রান করে অন্যপ্রান্তে প্রায় দর্শক হয়েছিলেন পুরান। মুম্বাইয়ের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন জেসন বেহরেনড্রফ। একটি উইকেট পান পিযুষ চাওলা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...