| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপের স্থান নিয়ে নতুন করে পাকিস্তান যে হুমকি দিল ভারতকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৬ ১১:১০:৫১
 এশিয়া কাপের স্থান নিয়ে নতুন করে পাকিস্তান যে হুমকি দিল ভারতকে

অন্যদিকে পাকিস্তানে এশিয়া কাপ না হলে তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নজম শেঠি। গত দশ বছর ধরেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। রাজনৈতিক কারণেই দু’দেশের মধ্যে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গিয়েছে। এক মাত্র আইসিসি-র কোনও প্রতিযোগিতা হলেই খেলতে দেখা যায় এই দুই দেশকে।

এর মাঝেই পাক বোর্ডের প্রধান নজম বলেন, “সব ম্যাচ নিরপেক্ষ দেশে খেলতে চায় ভারত। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের কোনও অসুবিধা না হয়। এমন কিছু যেন করা না হয়, যাতে আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপ থেকে সরে যাই এবং ভারত পরের বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে না আসে।”

এ বারের এশিয়া কাপ এবং পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ভারতে হবে এ বারের এক দিনের বিশ্বকাপ। একের পর এক প্রতিযোগিতা থেকে দুই দেশ নাম সরিয়ে নিলে খুব খারাপ হবে বলেই মনে করেন নজম। তিনি বলেন, “এটা খুব গণ্ডগোলের। আমরা ভারতে গেলেও নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই পাকিস্তানকে তাদের ম্যাচগুলি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কাতে খেলতে দেওয়া হোক। এমনই চলতে থাকবে যত দিন না ভারত পাকিস্তানে খেলতে রাজি হবে।”

ভারতে এসে কেন হারতে হয়েছিল? টেস্ট বিশ্বকাপ ফাইনালের আগে জানালেন অসি স্পিনার

পাক বোর্ডের প্রধানের বক্তব্যের পর ভারতীয় বোর্ডের কেউ এই বিষয়ে পাল্টা কিছু বলেননি। নজম বলেন, “আমি চাইব এই বিষয়টা দেখুক আইসিসি। কিন্তু ভারত কোনও মোটেই চাইবে না সেটা। বিশেষ করে এশিয়া কাপের সময় তো চাইবেই না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...