| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শেষ হল কলকাতা-চেন্নাইয়ের বাঁচা মরার ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৫ ১০:৩৬:৫১
শেষ হল কলকাতা-চেন্নাইয়ের বাঁচা মরার ম্যাচ, জেনে নিন ফলাফল

এই জয়ে প্লে-অফ আশা বাচিয়ে রাখল কেকেআর। প্লে-অফ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দারুন জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা উপভোগ করেছে আইপিএল ভক্তরা।

গতকাল দিনের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পুরো ২০ ওভার খেলে তারা ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। পাঁচে নেমে ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত ছিলেন শিবম দুবে। ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় কলকাতা। ৪ বলে ১ রান করেন আফগান ওপেনার।

তৃতীয় ওভারেই ফিরে যান ৪ বলে ৯ রান করা ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম ওভারে দলকে ৩৩ রানে রেখে জেসন রয়ের (১৫ বলে ১২) বিদায়ের পর বেশ চাপেই পড়ে গিয়েছিল কলকাতা। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়ে কলকাতাকে উদ্ধার করেন নিতীশ রানা ও রিংকু সিং। রিংকু ৪৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪

রান করে আউট হলেও অধিনায়ক নিতীশ ৪৪ বলে ৫৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৬টি চার ও ১টি ছক্কা মারা কলকাতা অধিনায়কের বাউন্ডারিতেই জয়সূচক রানটি পায় কিং খানের কলকাতা।

আগামী শনিবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কলকাতা। সেই ম্যাচের আগেই অবশ্য এবারের আইপিএল থেকে ছুটি পেয়ে যেতে পারে কলকাতা। তবে রোববারের হারের পরও প্লে-অফের দৌড়ে টিকে আছে চেন্নাই। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ধোনির দল। এই ম্যাচটি জিততে পারলেই অবশ্য প্লে-অফ নিশ্চিত হয়ে যেত তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...