| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দারুন সুখবরঃ বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৩ ১৭:৫৫:৪৫
দারুন সুখবরঃ বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ

বিশ্বকাপের আগে আর সর্বোচ্চ দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দুই সিরিজে কি দলে থাকবেন অনেক বার বাংলাদেশকে জেতানর নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ? নাকি তরুণ সম্ভাবনাময় আফিফ হোসেন ধ্রুব, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত আর নুরুল হাসান সোহানের কেউ বিবেচনায় আসবেন? তা নিয়ে রাজ্যের কথাবার্তা, আলোচনা-পর্যালোচনা।

অভিজ্ঞ এই টাইগার অলরাউন্ডার রিয়াদকে কি বিশ্বকাপে বিবেচনায় আনা হবে? তা নিয়ে কথাবার্তা একটু বেশি। যদিও স্বর্ণ সময় পিছনে ফেলে এসেছেন, তারপরও মাহমুদউল্লাহ রিয়াদকে একদম হেলাফেলার সুযোগ নেই।

আইসিসি ইভেন্টে তার রয়েছে তিন তিনটি শতরান। যার দুটি ২০১৫ সালের বিশ্বকাপে। আর অন্যটি ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার বিশ্বকাপ দলে রিয়াদকে নেয়ার সময় আগের পারফরমেন্স বিবেচনায় আনা হবে কিনা, সেটাই দেখার।

তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হচ্ছে রিয়াদ বিবেচনায় থাকবেন। পাপন বলেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ থাকবে বিশ্বকাপে।'

কিন্তু রিয়াদ তো শেষ দুই সিরিজে দলেই নেই। তাকে কি সত্যই বিশ্বকাপে বিবেচনায় আনা হবে? এ প্রশ্নর জবাবটা একটু ঘুরিয়ে দিয়েছেন বিসিবি বিগ বস। তার ব্যাখ্যা, 'হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ জিনিসগুলোই চিন্তা করে তাকে (রিয়াদকে) স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে)।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...