| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১১ ১৪:৩০:৫৪
শেষ হল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ, জেনে নিন ফলাফল

আজ ১১ মে বৃহস্পতিবার সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। তবে লঙ্কান বোলারদের তোপের মুখে ১৮.৩ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এদিন বাংলাদেশি কোনো ব্যাটার বিশ রানের ঘরেই পৌঁছাতে পারেননি।

সর্বোচ্চ ১৮ রান করে এসেছে শামিমা সুলতানা ও সুবহানা মুস্তারীর ব্যাট থেকে। এছাড়া রুবাইয়া হায়দার ১৬ ও মুর্শিদা খাতুন ১৪ রান করেন। লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় বাংলাদেশি আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। টাইগ্রেস কাপ্তান জ্যোতি ৭ রান করেন।

লঙ্কানরা লক্ষ্য তাড়া করতে নামলে পাওয়ার প্লেতে কোনো উইকেটই তুলতে পারেনি সফরকারী বোলাররা। তবে মিডল ওভারে চামারি আত্তাপাত্তু (৩৩), ভেষ্মি গুনারত্নে (১২) ও নীলাক্সি ডি সিলভার (৪) উইকেট তুলে নেয় মেয়েরা। কিন্তু হার্তিশা ২৯ ও কাভিশা ২০ রান করে চতুর্থ উইকেটে জয় ছিনিয়ে আনেন।

লঙ্কানদের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। শুক্রবার (১২ মে) একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি বাংলার মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৪৫ রান তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...