বাংলাদেশের জার্সিতে অভিষেক হল নতুন এক টাইগারের
এই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ডার্ক লুইস পদ্ধতিতে জয়লাভ করে সিরিজ জিতে নিয়েছে টাইগার বাহিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৭৭ রানের বিশাল জয় পান। তাই শেষ ম্যাচে জয় তুলে ২০১২ সালের পর আবারও আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানির সামনে দাঁড়িয়ে রয়েছে সাকিবরা।
আজ ৩১ মার্চ শুক্রবার দুপুর ২ টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেছে সাকিব-লিটনরা। ম্যাচের শুরুতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন। শেষ এই ম্যাচে দলপতি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
আইরিশদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মূলত কোচের চাওয়ায় তরুণ এই লেগ স্পিনারকে দলে নেওয়া হয়েছে।
এছাড়া পেস আক্রমণে একাদশে ফিরেছেন চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আইরিশদের বিপক্ষে টি-২০ সিরিজের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। তাকে ইনজুরির পর ফর্মে ফেরার সুযোগ দিতে চায় ম্যানেজমেন্ট। তাই মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুলকে খেলাচ্ছে স্বাগতিকরা।
অন্যদিকে বাংলাদেশ সফরে এসে জয়ের দেখা না পাওয়া আয়ারল্যান্ড দল হোয়াইটওয়াশ এড়াতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
