| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মেসিকে নিয়ে এবার মুখ খুললেন কোচ লিওনেল স্কালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ৩০ ১১:০০:১৩
মেসিকে নিয়ে এবার মুখ খুললেন কোচ লিওনেল স্কালোনি

"সবই তো ব্যবহার করা হয়ে গেছে, নতুন শব্দ কোথায় পাওয়া যায়! নিকোলাস গনসালেসের অবস্থা যেন অনেকটা এরকমই। লিওনেল মেসির প্রশংসায় বিশেষণ খুঁজে হয়রান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। শেষ পর্যন্ত তার উপলব্ধি, মেসিকে বর্ণনা করার জন্য উপযুক্ত ভাষা আপাতত নেই।" তাদের কোচ লিওনেল স্কালোনির মতে, সব প্রশংসাই মেসির প্রাপ্য।

৩৬ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক বিশ্বকাপ শেষেও ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। প্রতি ম্যাচেই তার ধরা দিচ্ছে মাইলফলক, নিজেকে তুলে নিচ্ছেন নতুন উচ্চতায়।

বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক ফ্রি কিকে গোল করেন তিনি। ওই গোলে তিনি পৌঁছে যান ক্যারিয়ারে ৮০০ গোলের ঠিকানায়।

এরপর বাংলাদেশ সময় বুধবার সকালে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে দলের প্রথম গোলটি করে আন্তর্জাতিক ফুটবলে তিনি পূর্ণ করেন শততম গোল। আর্জেন্টিনার হয়ে এই মাইফলক ছুঁতে পারেননি আগে আর কেউ। ফুটবল ইতিহাসে পেরেছেন আর কেবল দুজন-ক্রিস্তিয়ানো রোনালদো ও আলি দাইয়ি।

মাইলফলক ছুঁয়েই থামেননি মেসি। পরে আরও দুই গোলে পূর্ণ করেন হ্যাটট্রিকও।

আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে এ দিন জালের দেখা পান নিকোলাস গনসালেসও। ম্যাচ শেষে তিনি বললেন, মেসির পায়ে বল মানেই অসংখ্য মানুষের মুখে হাসি।

“মেসিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিশ্বের সেরা ফুটবলার তিনি এবং ম্যাচের পর ম্যাচ, দিনের পর দিন তা দেখিয়ে আসছেন। প্রতিবার তিনি বল স্পর্শ করা মানেই লোকের মুখে ফুটে ওঠে হাসি।”

বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ দেশের মাঠেই হয়েছে এবং মেসির মাইলফলক ছোঁয়া গোল নিজেদের দর্শকের সামনেই এসেছে বলে বাড়তি তৃপ্তি পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

“আশা করি, আরও বেশি আসবে (মেসির গোল)… সব প্রশংসাই তার প্রাপ্য। সবচেয়ে ভালো হয়েছে যে, এই গোলগুলি আর্জেন্টিনার মাঠে হয়েছে, এটির আলাদা মূল্য আছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...