| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেখে নিন আইপিএলের ষোলতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ৩০ ১০:৪০:০২
দেখে নিন আইপিএলের ষোলতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

ভারতীয় এক জনপ্রিয় গণমাধ্যমে খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়ারা। যদিও সবই এখনো গুঞ্জন। তবে এরই মধ্যে বলিউড জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া ও সঙ্গীত জগতের সুনামধন্য গায়কঅরিজিত সিংয়ের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের আইপিএল নানা দিক থেকেই বিশেষ। দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফরম্যাটে ফিরছে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। আগামীকাল প্রথম ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

তার আগেই স্থানীয় সময় বিকেল ছয়টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের তরফে টুইট করে জানানো হয়, অনুষ্ঠানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া। বিখ্যাত বাহুবলী ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তামিল ও তেলুগু ছবির দুনিয়ায় বিখ্যাত নাম তামান্না।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে পারফর্ম করবেন, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা মান্ধানা থাকতে পারেন উদ্বোধনে। আগে কোনো দিন এই অনুষ্ঠানে পারফর্ম করেননি পুষ্পার অভিনেত্রী। এছাড়া ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। গানের তালে শ্রোতাদের মাতিয়ে তুলতে হাজির থাকবেন অরিজিত সিংও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...