| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে বিশাল সুখবর পেল লিটন-সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৯ ১১:০৭:৪৩
আইপিএলে বিশাল সুখবর পেল লিটন-সাকিব

এদিকে ইন্ডিয়া প্রিমিয়ার লিগে দল পাওয়া বাংলাদেশ টাইগার তারকা ক্রিকেটার লিটন ও সাকিব আইপিএল এর শুরুতেই খেলার সুযোগ পাচ্ছিল না এর মুল কারন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকার কারণে এখনো ছাড়পত্র পাননি টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং লিটন দাস। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে এমন ধরনের নানা আলোচনা। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব।

ক্রিকেট মাটের ২২ গজে ব্যাটে-বলে লড়ছেন সামনে থেকে। ক্যারিয়ারের শেষ ধাপেও বিশ্ব সেরা অলরাউন্ডার নিজের ঝলক দেখাচ্ছেন। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণকে কেন্দ্র করে সাকিব খুশি নন। কারণ বিসিবি তার অংশগ্রহণে ‘বাঁধা’ হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় দলের খেলা থাকায় এবার বিসিবি সাকিবকে ২৪ দিনের অনাপত্তিপত্র দিয়েছে। কিন্তু সাকিবের চাওয়া ছিল পুরো আইপিএল। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। আয়ারল‌্যান্ডের বিপক্ষে মিরপুরে টেস্ট খেলার পর এবং মে মাসে ইংল‌্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আগ পর্যন্ত আইপিএল খেলতে পারবেন সাকিব।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বারবারই বলেছেন জাতীয় দলের খেলা থাকলে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারবে না ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত নমনীয় হচ্ছে বিসিবি। যারা গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছুটি দেয়া হচ্ছে লিটন দাস এবং সাকিব আল হাসানকে।

যারা গেছে মোস্তাফিজুর রহমানের সাথে ছাড়পত্র পাচ্ছেন সাকিব এবং লিটন। সে ক্ষেত্রে আইপিএলের প্রথম থেকেই এই দুই ক্রিকেটারকে পাচ্ছে কলকাতা। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানায়নি বিসিবি। তবে তাদের তিন জনকে মে মাসে আবার আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...