| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

৬৯ বছরের ইতিহাস ভেঙে ফেলল বেলজিয়াম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৯ ১০:৩২:২৬
৬৯ বছরের ইতিহাস ভেঙে ফেলল বেলজিয়াম

বিগত ৬৯ বছরের ইতিহাস ভেঙে এক সময়ের বিশ্বকাপ জয়ী জার্মানদের বিপক্ষে জয় তুলে নিয়েছে বেলজিয়ানরা। গতকাল ২৮ মার্চ মঙ্গলবার রাতে কোলনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমাঞ্চে ভরা এক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে বর্তমানে ফিফার র্যাঙ্কিংয়ের তিন নম্বর থাকা দল বেলজিয়াম।

দুই পরাশক্তির দলের এই ম্যাচের নয় মিনিটের মধ্যেই লিড নিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। জার্মানির জালে লক্ষ্যভেদ করেন ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকু। আর দুটি গোলেই অবদান রাখেন ডি ব্রুইনা।

যদিও ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলজিয়ামদের আবারও দুই গোলে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা। ম্যাচের শেষ দিকে জার্মানির সার্জ গ্যানাব্রি জাল খুঁজে পেলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় জার্মানরা।

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে পুরো ম্যাচজুড়েই দাপট দেখায় উভয় দল। প্রথমার্ধে বেলজিয়ামরা আধিপত্য বিরাজ করলে দ্বিতীয়ার্ধে জার্মানদের জয়জয়কার।

ম্যাচে আরও গোল হতে পারতো! কিন্তু গোলপোস্টের ফাঁদে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের প্রথমার্ধে ক্রসবারে লেগে ফিরে আসে লুকাকুর হেড। দ্বিতীয়ার্ধেও পোস্টে লেগে গ্যানাব্রির শট দূরের লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচজুড়ে ৫৪ শতাংশ সময় জার্মানরা পায়ে বল রেখেছিল। আর গোলমুখে ১৬টি শট নিয়েও চারটি শট লক্ষ্যের দেখা পেয়েছিল। অন্যদিকে বেলজিয়ানদের সাতটি শটের মধ্যে চারটিই গোলে লক্ষ্যে ছিল।

কাতার বিশ্বকাপে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও বেলজিয়াম খুব একটা ভালো সময় কাটায়নি। আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল দল দুটি। নতুন কোচ দমেনিকো তেদেসকোর অধীনে বিশ্বকাপ বিরতি শেষে সেই বাধা সামলে উঠছে বেলজিয়ানরা। আগের ম্যাচে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ৩-০ গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছিল সোনালি প্রজন্মের দলটি।

অন্যদিকে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ধারাবাহিকতার খোঁজে রয়েছে জার্মানরা। শনিবার (২৫ মার্চ) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...