| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

চেন্নাইতে লুঙ্গি ড্যান্স বিরাটের, প্রতিবারই শাহরুখ খানের গানে কোমর দোলান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৭:১৪:৩৫
চেন্নাইতে লুঙ্গি ড্যান্স বিরাটের, প্রতিবারই শাহরুখ খানের গানে কোমর দোলান

সিরিজ ১-১ ড্র করে চেন্নাইয়ে খেলতে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং ও বোলিং ব্যর্থ হয়েছে। এই ম্যাচে ভারতকে ব্যাটিং নিয়ে অন্যভাবে ভাবতে হবে। ওপেনার হোক বা মিডল অর্ডার, কারও ব্যাটে রান নেই। যার মুখোমুখি হতে হবে বিশ্বকাপের আগে ভারতকে। এই পরিস্থিতিতে বিরাটের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ক্রিকেটে এর আগেও বিরাট কোহলির নাচ দেখা গেছে। কখনো ফিল্ডিং করার সময় আবার কখনো ম্যাচের মাঝখানে পা সুইং করে। এবার ম্যাচের আগে নিজের নাচের ঝলক দেখালেন। বর্ডার গাভাস্কার ট্রফিতে ঝুমে জো পাঠান গানে নাচলেন বিরাট কোহলি। সেই সময় বিরাট কোহলির নাচের প্রশংসা করেছিলেন শাহরুখ খান। এবার শাহরুখের গানে নেচেছেন তিনি।

গত দুটো ওডিআইতে বিরাট যথাক্রমে ৪ ও ৩১ রান করেছেন। এই সিরিজটা ভারত জিততে না পারলে ওডিআই তে ১ নম্বর জায়গা ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। ফলে তৃতীয় ম্যাচ জিততেই হবে। অন্যদিকে বিরাটের কাছেও এটা একটা বড় পরীক্ষা।

দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়া দল নিয়েই শেষ ম্যাচে নেমেছে ভারত। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টসে জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। শুরুটা ভালো করলেও পরের দিকে ভারত চেপে বসতে থাকে। হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব দাপট দেখান। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে দুই ম্যাচ পর ফিরলেন ডেভিড ওয়ার্নার। প্রথমে শোনা গিয়েছিল তিনি IPL-এর জন্য চেন্নাই ওডিআই খেলবেন না। কিন্তু তা না করে তিনি নামলেন শেষ ম্যাচে।

এই সিরিজের পর শুরু হবে IPL। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। মিডল অর্ডারে তাঁকে না পাওয়াটা একটা ধাক্কার। অন্যদিকে গত দুটো ম্যাচে রান পাননি সূর্যকুমার যাদব। টি-২০ তে তিনি স্পেশালিস্ট হলেও ওডিআইতে জ্বলে উঠতে পারছেন না সূর্য। শ্রেয়সের অনুপস্থিতিতে তাঁর দায়িত্বটা অনেক বেড়ে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...