| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাকিব সবেমাত্র গ্রাজুয়েট হলেন, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১৬:২৩:৫৮
সাকিব সবেমাত্র গ্রাজুয়েট হলেন, জানুন বিস্তারিত

রোববার এআইইউবির ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে অংশ নেন সাকিব। সমাবর্তনে বক্তব্যও দেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছেন সাকিব। সমাবর্তনে তার অংশগ্রহণের ছবি, ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সারা বিশ্ব তাকে সাকিব আল হাসান নামে চেনে, কিন্তু AIUB এর ছাত্র হিসেবে তার নাম খন্দকার সাকিব আল হাসান, সাকিবের আইডি নম্বর ০৯-১৪১৭৭-২ । সমাবর্তন বক্তৃতায় সাকিব বড় স্বপ্ন দেখার কথা বলেন।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমি বক্তব্য ভালো দিতে পারি না। প্রশ্ন-উত্তর ভালো পারি, কিন্তু বক্তব্যে আমার খুব সমস্যা হয়। আমি খুবই নার্ভাস। এমন মনে হচ্ছে যেন টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল, ক্যাপটা যখন পেয়েছিলাম। ঠিক ওই অনুভূতি আজকে। ’

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, ২০০৯ সালের দিকেও জাতীয় দলে যখন আমার তিন বছর হয়ে গেছে। তখনও আম্মা যখন ফোন করতো, প্রথম কথা জিজ্ঞেস করত যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে, অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল ছিল। ’

‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলব, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...