| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আইরিশ অধিনায়কের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৮ ১১:০৮:১৬
আইরিশ অধিনায়কের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ১০টি ওয়ানডেতে সাতটিতে জয়ের পর এই সিরিজে বাংলাদেশই প্রভাবশালী দল। ঘরের মাঠে খেলা চারটি ম্যাচই জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। তবে আইরিশ অধিনায়ক বলেছেন যে তিনি তার দলের পারফরম্যান্সকে জয় দিয়ে বিচার করবেন না।

আইরিশ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি গত কয়েক বছর ধরে পারফরম্যান্স নিয়েই আমরা কথা বলেছি, আমরা এই জায়গায় উন্নতির চেষ্টা করছি। আমরা যদি একটি ম্যাচ জিতি, তা হবে দারুণ। যদি না জিততে পারি, সমস্যা নেই, যতক্ষণ না আমরা একটি নির্দিষ্ট ধরনে খেলছি এবং আমাদের ক্রিকেট উপভোগ করছি।’

আইরিশ কাপ্তান ধারাবাহিকভাবে ভালো খেলাটা চ্যালেঞ্জের বলে মনে করেন। বলেন, ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এখন এটা ধারাবাহিকভাবে করতে পারাটাই চ্যালেঞ্জ। অধিনায়ক হিসেবে, দল হিসেবেও চ্যালেঞ্জ। এই দলে (বাংলাদেশে) অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, আমাদের চেয়ে বেশি।’

আইরিশরদের অবস্থান কোথায় সেটা এই সিরিজেই বোঝা যাবে বলছেন বালবির্নি, ‘তাদের অনেক অভিজ্ঞতা আছে। অনেক ছেলে ১০০ এর বেশি ওয়ানডে খেলেছে। যেটা আমাদের নেই। আমাদের তেমন নেই, দুজন আছে… তবে রোমাঞ্চকর একটা গ্রুপ আছে আমাদের। সেটাই এখন ওয়ানডে ক্রিকেটে দেখাতে হবে। আমরা এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারিনি, সেটা পারলে এখানে বিশ্বকাপে কী হতে পারে সেটার একটা আঁচ মিলবে এই সিরিজ থেকে। আমরা কোথায় আছি, সেটারও একটা ধারণা দেবে এই সিরিজ।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...