| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হচ্ছে, প্রধান চরিত্রে যশ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১৫:০৩:৪৮
সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হচ্ছে, প্রধান চরিত্রে যশ!

গতকাল বুধবার (১৫ মার্চ) সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছিল দিল্লি ক্যাপিটালসের। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ। হঠাৎ করেই হাজির হন যশ ও নুসরাত। আধঘণ্টা ধরে বৈঠক সারেন তিন তারকা। তাদের মধ্যে কী বিষয় নিয়ে কথা হল সেটাই এখন চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঁকি দিচ্ছে বায়োপিক যোগ।

সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস, যিনি কিনা আবার তার বায়োপিকের ব্যবস্থাপনার দায়িত্বও সামলাচ্ছেন। দুয়ে দুয়ে চার করতে গিয়ে প্রশ্ন উঠছে, বায়োপিকে ‘দাদা’র ভূমিকায় কি শেষমেষ যশকেই দেখা যাবে? নুসরাতের ভূমিকাই বা কী?

আবার অন্য একটি সম্ভাবনার কথাও উঠে আসছে। এদিন এক বেসরকারি সংস্থার কর্ণধারকেও দেখা গিয়েছে যশরতের সঙ্গে। তাই মনে করা হচ্ছে, বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যও দু’পক্ষের আলোচনা হতে পারে। যদিও বিষয়টা নিয়ে কোনো পাকা খবর পাওয়া যায়নি এখনো।

এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘দাদা’র বায়োপিকে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন রণবীর। কিছুদিন গুঞ্জন চলার পর অবশেষে মুখ খোলেন সৌরভ। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এক বড়সড় তথ্য ফাঁস করেন তিনি।

তার বায়োপিকে রণবীর অভিনয় করছেন না। ভিত্তিহীন খবর রটছে। কিন্তু সৌরভের বায়োপিকে শেষমেষ কাকে দেখা যাবে তা ফাঁস হয়নি এখনো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...