| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ জিতে সতীর্থদের নিয়ে যা বললেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৯ ২১:১৫:১৯
ম্যাচ জিতে সতীর্থদের নিয়ে যা বললেন সাকিব আল হাসান

ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল দুই ওভার বাকি থাকতে অর্থাৎ ১৮ ওভারে ৪ ইয়িকেত হারিয়ে হারিয়ে জয়ের গন্তব্যে পৌঁছে যান।

এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের হতশ্রী ফিল্ডিংয়ের চিত্র অনেক দিন ধরেই দেখা মেলে। বাজে ফিল্ডিংয়ের খেসারত হিসেবে ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’ এই প্রবাদও বারবার প্রমাণ করেছেন টাইগাররা। তবে চট্টগ্রামের সাগরিকায় সেই চিত্রের পুনরাবৃত্তি হতে দেননি বাংলাদেশ দলের ব্যাটাররা। কেননা ব্যক্তিগত ১৯ রানে থাকা অবস্থায় জস বাটলারের সহজ ক্যাচ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শঙ্কা ছিল তার দলকে সেই মিসের বড় প্রতিদান দিতে হয় কি-না!

সেই ক্যাচ ছাড়ার পর ইংলিশ অধিনায়ক বাটলার আরও ৪৮ রান করেছিলেন। যদিও ভয়ংকর হয়ে উঠা এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার হাসান মাহমুদ। পরবর্তীতে ইংলিশদের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল। ম্যাচ শেষে সাকিব নিজের হাত ফসকানো ওই ক্যাচ বাদে দলের ফিল্ডিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর সময় ধারাভাষ্যকারের সঙ্গে আলাপে সাকিব জানান, ‘আমরা যেভাবে ম্যাচটি হাতের কাছে এনেছি তা ছিল দুর্দান্ত। আমাদের বোলিংয়ের শুরুতে অনেকটা ব্যাকফুটে চলে যাই। কিন্তু তখন পিছিয়ে পড়েও কিন্তু দলের কেউ আতঙ্কিত হয়নি। আমার ড্রপ করা ক্যাচ ছাড়া সবাই ভালো ফিল্ডিং করেছে। সবসময়ই আমরা সেটাই করতে চাই। যখন আপনি খুব বেশি চিন্তা করবেন না, তখন আপনি ভাল পারফর্ম করবেন।’

সাকিব আরও বলেন, ‘আশা করি আমরা এটি চালিয়ে যেতে পারব। খুব ভালভাবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। আমরা এখান থেকেই দলটাকে গড়ে তুলতে পারি। প্রথম জয়কে কাজে লাগিয়ে আরও ভালো ফল নিয়ে আসতে পারি।’

টাইগারদের জয়ের ম্যাচটিতে প্রথম ইনিংসে ফিল্ডারদের শরীরি ভাষা ছিল দেখার মতো। জেতার মানসিকতা নিয়েই শান্ত, হৃদয় ও শামীম পাটোয়ারীরা দুর্দান্ত ফিল্ডিং করেছেন। টি-টোয়েন্টির মোমেন্টামে পারফর্ম করতে থাকা ব্যাটাররা পরবর্তীতে যার পূর্ণতা এনে দেন ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...