| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৭ ১৪:১৯:২২
ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টারের ডান পায়ের গোড়ালির পুরোনো ক্ষতের স্থানে গেল ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিঁলের বিপক্ষে ম্যাচে আবার গুরুতর আঘাত পান। এই তারকার বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচার করতেই হবে বলে পরামর্শ দিয়েছেন পিএসজিরবিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন মেডিকেল স্টাফরা। দোহার একটি হাসপাতালে নেইমারের এই অস্ত্রোপচার হবে। এ জন্য তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি।

বায়ার্নের ঘরের মাঠে অনুষ্ঠেয় এই ম্যাচে ৩১ বছর বয়সী নেইমারের ছিটকে যাওয়াকে বেশ বড় ক্ষতি হিসেবেই দেখছেন পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের। নঁতের বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেন, পিএসজি তার (নেইমার) অভাব অনুভব করবে।

পিএসজি কোচ জানান, সে (নেইমার) থাকবে না। বায়ার্নের বিপক্ষের ম্যাচটি খেলতে পারবে না। তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর।

২০১৭ সালে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি যেন ব্রাজিলিয়ান সেনসেশনের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এক শতাধিক ম্যাচ মিসও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

ইনজুরিতে পড়লে হাল ছাড়তে রাজি নন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান এই সুপারস্টার তার ইনস্টাগ্রামে ভক্ত দের জানান যে, "আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।"

পিএসজির জার্সি গায়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন সেলেসাওদের এই পোস্টারবয়। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল তার অবদান রয়েছে। এর মধ্যে তিনি করেছেন ১৮ গোল আর করিয়েছেন ১৬ গোল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...