প্রথম ওয়ানডের আগে সাকিব ও তামিমের বিষয় নিয়ে যা বললেন হাথুরুসিংহে
এই আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে এসব নিয়ে মাথা ঘামাতে চান না জাতীয় দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাকিব-তামিমের সম্পর্ক জাতীয় দলে প্রভাব বিস্তার না করা পর্যন্ত তার এসবে কোনো আপত্তি নেই বলেও মিডিয়ার কাছে পরিস্কার করেছেন হাথুরুসিংহে।
'সাকিব এবং তামিমের বন্ধুত্বে ফাটল ধরেছে'- বেশ কয়েক বছর ধরেই এটা মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল। কদিন আগে ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তাদের দুজনের এমন সম্পর্কের কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। এমনকি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এমনটাও জানান মিডিয়ায়।
শুধু তাই নয়, সাকিব-তামিমের এমন সম্পর্কের কারণে দলে গ্রুপিং সৃষ্টি হয়েছে বলেও দাবি করেছেন পাপন। মাঝে এটা নিয়ে কথা বলেছেন তামিম। 'সাকিবের সঙ্গে সম্পর্ক আগের মতো নেই' এমনটা ইঙ্গিত দিলেও তামিম গ্রুপিং থাকার বিষয়টি উড়িয়ে দেন।
এর ১ দিন পার হতে আবারও মিডিয়ার সামনে আসেন পাপন। নিজের কথার সুর পাল্টে ফেলেন তিনি। মিডিয়ার ওপর দায় চাপিয়ে বোর্ড সভাপতি জানান, তিনি সাকিব-তামিমের সম্পর্কের কথা মিডিয়া থেকে শুনেছেন এবং সেটিই বলেছেন।
পহেলা মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এর আগে এই বিষয়ে মুখ খেলেছেন হাথুরুসিংহেও।
তিনি বলেন, 'প্রথমত আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন।'
'আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতে হবে না। যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।'
গুরুত্বপূর্ণ সিরিজ শুরু হচ্ছে, এমন সময় তার কাছে অন্য কোনো ইস্যু গুরুত্বপূর্ণ নয় বলেও পরিষ্কার করেছেন লঙ্কান এই কোচ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
