ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা,দেখেনিন মেসি-নেইমার-রোনালদোর অবস্থান
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় মধ্যরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে সেরা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2022-এ বছরের সেরা একাদশ ঘোষণা করা হয়। যেখানে একজন গোলরক্ষকের পাশাপাশি তিনজন ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং চারজন ফরোয়ার্ড রয়েছেন।
ফিফার ঘোষিত বর্ষসেরা দলের গোল পোস্টের দায়িত্বে রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজের কাছে হেরে গেলেও সেরা একাদশে থাকার লড়াইয়ে জয়ী হয়েছেন কোর্তোয়া।
এই তালিকার আক্রমণে আছেন ফরাসি ক্লাব পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের অধিনায়ক করিম বেনজেমা এবং দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড।
মিডফিল্ডে আছেন ম্যানসিটির আরেক তারকা কেভিন ডি ব্রুইনে। আছেন রিয়ালের মাঝমাঠের ত্রাণকর্তা লুকা মদ্রিচও। স্প্যানিশ ক্লাবটিতে তার দীর্ঘ দিনের সতীর্থ ক্যাসেমিরাও আছেন তাদের সঙ্গে৷ গত জুনে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ব্রাজিলিয়ান এই তারকা।
তিন ডিফেন্ডারের একজন পিএসজির আশরাফ হাকিমি। তার দুই সঙ্গী লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও কিছু দিন আগে ম্যানসিটি থেকে জার্মান ক্লান বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া জোয়াও কানসেলো।
ফিফা বর্ষসেরা একাদশ: থিবো কোর্তোয়া, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসেলো, আশরাফ হাকিমি, কেভিন ডি ব্রুইনে, কাসেমিরো, লুকা মদ্রিচ, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, আর্লিং হালান্ড।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
