নতুন মাইলফলকে মেসি: ৭০০ গোল, ১০৩ ম্যাচ কম খেলেই
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে গোলের মধ্যে দিয়ে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন মেসি। মেসি বাদে এই কৃতিত্ব রয়েছে শুধু একজনের। তিনি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির প্রধান প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসাবে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়লেন মেসি।
বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছিলেন। পাশাপাশি পিএসজির হয়ে ৬২ ম্যাচে করেছেন ২৮টি গোল। সব মিলিয়ে ক্লাব ফুটবলে মেসি ৮৪০ ম্যাচ খেলে করেছেন ৭০০টি গোল।
পেশাদার ফুটবলার হিসাবে রোনালদো প্রথম ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গত বছর ৯ অক্টোবর এভার্টনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনালদো। সেটি ছিল তার ক্লাব ফুটবলের ৯৪৩তম ম্যাচ।
আর মেসি সেই ৭০০তম গোল করলেন ৮৪০তম ম্যাচে। অর্থাৎ ১০৩টি ম্যাচ কম খেলে রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন মেসি।
ক্লাব ফুটবলে মোট গোলের ক্ষেত্রেও রোনালদো খুব বেশি এগিয়ে নেই মেসির থেকে। পর্তুগিজ তারকা এখনও পর্যন্ত করেছেন ৭০৯টি গোল। এই হিসাবে মেসির গোলসংখ্যা ৯টি কম।
আজকের ম্যাচে ৩-০ তে জয় পেয়েছে মেসির পিএসজি। এরমধ্যে ২৯তম মিনিটে এমবাপ্পের দেওয়া পাস থেকে গোল করে ৭০০ গোলের মাইলফলকে পৌঁছান তিনি।
মেসির গোলটি বাদে ম্যাচের বাকি দুটি গোল এসেছে এমবাপ্পের পা থেকে।
১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে মেসি ১৫ বছর খেলেছেন বার্সেলোনার হয়ে। এরপর সবাইকে চমকে দিয়ে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
