| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনকে হারিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১০:৩৪:২১
বার্লিনকে হারিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন

চলতি মৌসুমে বুন্দেসলিগার সারপ্রাইজ প্যাকেজ ইউনিয়ন বার্লিন। লিগে সবাইকে চমকে দিয়ে টেবিলের শীর্ষ চারে ঘোরাঘুরি করছে তারা। রোববার বায়ার্নের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ছিল টেবিলের শীর্ষে ওঠার লড়াই। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্নের শক্তির সামনে পেরে ওঠেনি উরস ফিশারের দল।

আলিয়াঞ্জ এরিনায় ম্যাচের শুরু থেকেই বলের আধিপত্য নিয়ে মাঠে রাজত্ব করতে থাকে বায়ার্ন। শুরুতে বেশকিছু সুযোগ পেয়েও নষ্ট করে মুলার-মোটিংরা। ম্যাচের ৩০ মিনিটে বার্লিনের খেলোয়াড়ের ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যায় বায়ার্ন উইঙ্গার কোম্যান। বল পেয়ে ক্রস করেন মোটিংয়ের কাছে। সেই বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করেন ক্যামেরুনের এই স্ট্রাইকার।

প্রথম গোলের ১০ মিনিট পর আবারও গোল পায় বায়ার্ন। এবারের গোলদাতা প্রথম গোলের সহায়ক কোম্যান। মুলারের কাচ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুঁকে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান ফরাসি এই তারকা। প্রথম হাফের বাড়ানো সময়ে বায়ার্ন তৃতীয় গোলটি করে। মুলারের পাস থেকে গোল করেন জামাল মুসিয়ালা।

দ্বিতীয় হাফে নামানো হয় ইনজুরি থেকে ফেরা সাদিও মানেকে। ইনজুরির কারণে মানে বিশ্বকাপ মিস করেছিলেন। যদিও এদিন মাঠে নেমে তেমন কোনো সুবিধা করতে পারেননি সাবেক এই লিভারপুল খেলোয়াড়। দ্বিতীয় হাফে ইউনিয়ন বার্লিনও তেমন কোনো সুযোগ তৈরি না করতে পারায় ম্যাচ শেষ হয় ৩-০ ব্যবধানেই।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড। আর ৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ইউনিয়ন বার্লিন। তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের চারে লাইপজিগ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই চলুন ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেয়া যাক এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ফিফা বর্ষসেরা পুরস্কারের ঘোষণায় জানা যাবে সেরাদের নাম। আজ সোমবার (২৭ জানুয়ারি) বর্ষসেরার এই অনুষ্ঠানসহ রয়েছে পিএসএলের ম্যাচ। এছাড়া সিরি আ ও লা লিগার ম্যাচ রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...