| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পিএসজিতে নতুন দ্বন্দ্বে জড়িয়েছেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১১:০৮:৩৫
ফের পিএসজিতে নতুন দ্বন্দ্বে জড়িয়েছেন মেসি

একটি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, "অনুশীলন চলাকালীন সময়ে মেসিকে বাজেভাবে ট্যাকেল করে বসেন ভিতিনিয়া। প্রথমবার এমন ঘটনার পর ভিতিনিয়াকে সতর্ক করে দেন মেসি। তারপরও দ্বিতীয়বার একই কাজ করায় পর্তুগিজ মিডফিল্ডারের ওপর খেপে যান আর্জেন্টাইন তারকা।"

এদিকে ফুটবল বিশ্বের অন্যতম ক্লাব পিএসজি মাঠে খুব একটা ভালো করছে না। তার উপরে দলটির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ব্যাপক ইনজুরিতে হতাশ প্যারিসবাসীরা। দীর্ঘদিন দলের বাইরে থাকবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে আজ অনুশীলনে এসেছেন মেসি ও এমবাপ্পে। মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের জন্য দুজনই প্রাথমিক একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে।

অনুশীলনে মেসির এমন সমস্যা ভিতিনিয়ায় থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়বে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখতে হলে মার্সেইতে কোচ ক্রিস্টোফার গল্টিয়ারের সামনে জয়ের বিকল্প নেই বলাই যায়।

জানা গেছে, লিগে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১৮ জয় এবং সমান ৩টি করে ড্র ও পরাজয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইয়ের সমান ম্যাচে পয়েন্ট ৫২। আর তিনে থাকা মোনাকোর পয়েন্ট ৫০।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...