| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সৌদি নাকি মিয়ামি, যে ক্লাবে যোগ দিতে পারে মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৩ ২১:২৫:১৮
সৌদি নাকি মিয়ামি, যে ক্লাবে যোগ দিতে পারে মেসি

নতুন করে পিএসজির সাথে চুক্তি আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ ফরাসি গণমাধ্যম। কারণ চুক্তি নবায়নের অনেক শর্তই নাকি মনে ধরেনি মেসি ও তার বাবার।

যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামি এর মাঝে নতুন করে আলোচনায় এসেছে। যেখানে না কি টাকার বস্তা নিয়ে হাজির ডেভিড বেকহ্যামের মালিকানা দলটি। অন্যদিকে মেসির দিকে আগেই তাক করে আছে এশিয়ার ক্লাব সৌদি আরবের ক্লাব আল হিলাল। মেসিকে রোনালদোর প্রতিদ্বন্দ্বী বানাতে উঠে পড়ে লেগেছে দলটি। পিএসজির সঙ্গে হয়তো মেসির পথচলা বেশিদূর এগোবে না। তাহলে মেসি কোথায় যেতে পারেন? এক নজরে দেখা যাক সেসব সম্ভাব্য ক্লাবগুলো।

এই তালিকায় সবার উপরে আছে আমেরিকার মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি ক্লাব। এই ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম। কোচ পুরনো সতীর্থ ফিল নেভিল। বহু দিন ধরেই মেসিকে সই করাতে চাইছেন তিনি। আর্থিক সঙ্গতিও রয়েছে। মেসিকে আমেরিকার লিগের সবচেয়ে দামি ফুটবলার বানাতে চায় মিয়ামি। মেসি নিজেও মিয়ামির সমর্থক। মাঝেমাঝেই ছুটি কাটাতে সেই শহরে যান।

শৈশবের ক্লাব বার্সেলোনাতেও যেতে পারেন মেসি। ইদানীং মেসিকে নিয়ে বার্সার অনেকেই কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বার্সার কোচ জাভি হার্নান্দেজ। যিনি একসময় মেসির সতীর্থ ছিলেন। তিনি বলেছেন, মেসির জন্য বার্সার দুয়ার খোলা।

বার্সেলোনায় থাকতে মেসি গুরু হিসেবে পেয়েছিলেন পেপ গার্দিওলাকে। যার অধীনে রেকর্ড শিরোপা জিতেছেন মেসি। সেই গার্দিওলা এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। মেসিকে দলে টানতে আগেও আগ্রহ প্রকাশ করেছেন গার্দিওলা। নতুন করে মেসির দিকে নজর দিতেও পারেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো কিছু দিন আগে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। এবার পাল্টা শত্রু ক্লাব আল হিলাল তুলে নিতে চায় মেসিকে। রোনালদোর থেকেও বেশি অর্থের প্রস্তাব মেসিকে দিয়েছে তারা। ২০৩০ বিশ্বকাপের আয়োজন করতে পারে সৌদি আরব। ইতোমধ্যেই সে কাজে প্রচারের জন্য মেসিকে নিযুক্ত করেছে তারা।

মেসি অতীতে বেশ কয়েকবার বলেছেন, সুযোগ থাকলে নিজের দেশের ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করতে চান। তাই ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে যেতে পারেন তিনি। যদিও মেসিকে নেওয়ার অর্থ তারা দিতে পারবে না। মেসি গেলে সেটা হবে ভালোবাসার টানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...