ইংরেজিতে শ্রদ্ধা নিবেদন করায় সমালোচনার মুখে জামাল ভূঁইয়া
এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিখ্যাত মুখ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নিজস্ব স্টাইলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এই তালিকায় রয়েছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার নাম।
তবে জামাল বাংলায় নয়, ইংরেজিতে শ্রদ্ধা জানান। যার জেরে সমালোচকদের টার্গেটে এসেছেন এই তারকা খেলোয়াড়। তবে সেই পোস্টে সেই পোস্টের বাংলা অর্থ তুলে ধরা হয়েছে। তখনও তা মেনে নিতে পারেননি সমর্থকরা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামাল লিখেছেন, ‘International Mother language today. Respect to the brave martyrs who sacrificed their lives for the recognition of our mother tongue. Their amazing spirit fueled our struggle for liberation.’
এর অর্থ, ‘আন্তর্জাতিক মাতৃভাষা আজ। মাতৃভাষার স্বীকৃতির জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের বিস্ময়কর চেতনা আমাদের মুক্তির সংগ্রামে ইন্ধন যুগিয়েছিল।’
সে পোস্টের কমেন্ট বক্সে নাসির উদ্দিন নামে একজন লিখেছেন, ‘যে ভাষার জন্য শহীদদের এতো সংগ্রাম আর রক্ত দিতে হলো, অন্তত সে দিনে পোস্টটা বাংলা ভাষায় লিখতে পারতেন।’
রাশেদ লিমন নামে আরেকজন লিখেছেন, ‘যে ভাষার জন্য এতো রক্ত, এতো প্রাণ গেল, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তাও আবার অন্য ভাষায়,বাহ বাহহ। আপনাদের শ্রদ্ধাবোধ খুবই সুন্দর।'
বলে রাখা ভাল, জামাল একজন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে পথচলা শুরু করেন তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
