| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শেষ হল বাংলাদেশ-ভারতের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ২১:২২:৫২
শেষ হল বাংলাদেশ-ভারতের ম্যাচ, জেনে নিন ফলাফল

নারী চ্যাম্পিয়নশিপের এই আসরে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এগিয়ে যে তিন দল তারা হল আছে বাংলাদেশ ও ভারত। তিন পয়েন্ট সংগ্রহ করা নেপালের সম্ভাবনাও বেঁচে আছে। ভাগ্য নির্ধারণী শেষ রাউন্ডে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল।

মাচের আগে অসুস্থতার কারণে শঙ্কা ছিল অধিনায়ক শামসুনন্নাহার জুনিয়রকে ঘিরে। তবে এ ফরোয়ার্ডকে নিয়েই এদিন একাদশ সাজান গোলাম রাব্বানী ছোটন। ম্যাচ শুরর থেকে বাংলাদেশ কিছুটা অগোছালো ছিল। ভারত একাধিক আক্রমণ গড়লেও তার সুফল তুলতে পারেনি। সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে থ্রু পাস ধরা সুমতি কুমারী একা পেয়েছিলেন রুপনা চাকমাকে; দূরের পোস্টে নেয়া ভারতীয় নাম্বার টেনের শট দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক।

১৪ মিনিটে কর্ণার থেকে সুনিতা মুন্ডার হেড গ্রিপে নেন রুপনা। ২৬ মিনিটে প্রথম সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিডফিল্ডার স্বপ্না রানীর আচমকা শট বা দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ভারতীয় গোলরক্ষক আনশিকা। ৩২ মিনিটে মাহফুজা খাতুনের কর্ণার থেকে সুরমা জান্নাতের ভলি ক্রসবার উচিয়ে বাইরে যায়।

বিরতির পর অগোছালো প্রদর্শনীতে কোন দলই সুযোগ সৃষ্টি করতে পারেনি। শেষদিকে শামসুন্নাহার জুনিয়র প্রাণপন লড়াই করলেও ভারতীয় রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেননি। একাধিক খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচ থেকে সুফল তুলতে পারেনি বাংলাদেশ।

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সহজ জয়ে হ্যাটট্রিক করেন নেপালের আমিশা কারকি। এ নিয়ে দুই ম্যাচে ১৬ গোল হজম করল ভুটান। দুই ম্যাচের দুটি হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে দেশটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...