| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুঁটি চেপে বহিষ্কৃত ব্রাজিলিয়ান তারকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৬:৩০:৩৯
টুঁটি চেপে বহিষ্কৃত ব্রাজিলিয়ান তারকা

তবে শেষ পর্যন্ত ১০ জন নিয়ে খেলেও জয় নিয়ে মাতঠ ছাড়েন ম্যানইউ। ক্যাসেমিরোর লাল কার্ডের দিনেও শেষ হাসি হাসেন ম্যানইউরা। গতকাল ২ ফেব্রুয়ারি শনিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হাগ শিবির।

১০ জন নিয়ে খেলা কষ্টের এই জয়ে লিগ পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠেছে দলটি। ২১ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

সাত মিনিটে ফার্নান্দেজের পেনাল্টিতে এগিয়ে যায় ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। এর চার মিনিট পরই সরাসরি লাল কার্ড দেখেন ক্যাসেমিরো।

টাচলাইনে একটি ফাউলের ঘটনায় বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। তারই এক পর্যায়ে প্রতিপক্ষের হিউজের গলা চেপে ধরেন ক্যাসেমিরো। ভিএআরে সময় নিয়ে দেখে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়ার কিছুক্ষণ পরই গোল হজম করে ম্যানইউ। ৭৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে একমাত্র গোলটি করেন জেফরি শ্লাপ (২-১)। শেষ অবধি পূর্ণ তিন পয়েন্ট নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে ম্যানইউ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে ৭১ মিনিটের খেলা ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...