| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নিজেদের দেশে নয়, যে ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৪ ১৫:০২:১৫
নিজেদের দেশে নয়, যে ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছিলেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত। প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তার ওই মন্তব্যের পর থেকে শুরু হয় বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান রামিজ় রাজাও পাল্টা বলেছিলেন, তেমন হলে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান।

দুই বোর্ডের এমন বিপরীত অবস্থানের কারণে জরুরি বৈঠক ডেকেছে এসিসি। আগামী ৪ ফেব্রুয়ারি বাহরাইনে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। যেখানে এশিয়া কাপ আয়োজন এবং ভারতের অংশগ্রহণ নিয়েই মূলত আলোচনা হবে।

লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান বলেন, ‘কিছুদিন ধরে এসিসি বোর্ডের বৈঠক হচ্ছে না। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যার একটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। ভালো খবর হচ্ছে, একটি বৈঠকের বিষয়ে তাদের রাজি করানো গেছে। আমি সেই বৈঠকে থাকব।’

সূচি অনুযায়ী আগামী ২ থেকে ১৭ সেপ্টেমবর পর্যন্ত চলবে এশিয়া কাপ। তার পরেই অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হবে এক দিনের বিশ্বকাপ। ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কের প্রভাব পড়েছে এই দুই প্রতিযোগিতায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...