| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিবর্ণ রোনালদোকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে বসলেন কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৪ ১১:৩৫:৫৩
বিবর্ণ রোনালদোকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে বসলেন কোচ

ম্যাচের ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিসকা। ইউরোপ ছেড়ে গত বছরের শেষ দিন এশিয়ার ফুটবলে পা রাখেন রোনালদো। আড়াই বছরের চুক্তিতে যোগ দেন আল নাসরে। সৌদি ফুটবলে অভিষেক মনের মতো না হলেও ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আল নাসরের কোচ রুদি গার্সিয়া অবশ্য বিবর্ণ রোনালদোর প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘রোনালদোর মতো একজনের মাঠে থাকাই ইতিবাচক এক সংযুক্তি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনোযোগ থাকে তাকে ঘিরে। এ কারণেই আমাদের গোলটির সুযোগ সৃষ্টি হয়েছিল। আজ আমরা সুযোগ তৈরি করতে পেরেছি, সে মাঠে ছিল বলেই। দলকে বলেছিলাম, রোনালদো আর তালিসকার মধ্যে নানা কিছু করতে। আরেকটি ব্যাপার আমাদের ভুলে গেলে চলবে না, পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচটির পর খুব বেশি বিশ্রাম সে পায়নি।’ আল নাসরে কোচ যদিও স্বীকার করেছেন, ‘রোনালদো দলে থাকলেও সৌদি লিগ জয় করা সহজ নয়।

কারণ প্রতিদ্বন্দ্বীদের মান দারুণ শক্তিশালী।’ সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলালের ফুটবলারদের নিয়ে গড়া রিয়াদ অলস্টার্স একাদশের হয়ে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে অধিনায়কত্ব করেন রোনালদো। গত বৃহস্পতিবারের ম্যাচে ৫-৪ ব্যবধানে দল হারলেও জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ইত্তিফাকের বিপক্ষে জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আল নাসর। ১৪ ম্যাচে ১০ জয়ে তাদের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৩২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...