| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যে কারনে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হল জুভেন্টাসের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ১৫:৩৭:৫২
যে কারনে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হল জুভেন্টাসের

ইতালিয়ান ফুটবল ফেডারেশন জুভেন্টাসের এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করেছেন আদালত।

গত বছরই জুভেন্টাসের বিরুদ্ধে শুরু হয়েছিল তদন্ত। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্লাবের আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে তদন্তে। প্রাথমিকভাবে আর্থিক অনিয়ম প্রমাণ হওয়ায় ইতালির ফুটবল ফেডারেশন জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ চলতি মৌসুমেই শাস্তি প্রত্যাহার করার আবেদন জানানোর সুযোগ পাবেন।

জুভেন্টাস কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করলেও ইতালির আদালত জানিয়ে দিয়েছে, যথেষ্ট আর্থিক অসঙ্গতি রয়েছে। আদালতই ক্লাবের পয়েন্ট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ক্লাবের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি বর্তমান এবং সাবেক মিলিয়ে ১১ জন কর্তা সম্পর্কেও কড়া মনোভাব প্রকাশ করেছেন আদালত। যাদের অন্যতম ক্লাবের সাবেক সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলি, সাবেক ফুটবলার পাভেল নেদভেদ, টটেনহ্যামের ডিরেক্টর ফ্যাবিও প্যারাসিটি। তাদের ইতালির ফুটবল থেকে যথাক্রমে ২৪ মাস, ৮ মাস এবং ৩০ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। তবে প্যারাসিটির শাস্তি ইংলিশ ফুটবলে প্রযোজ্য হবে না।

এরই মধ্যে আর্থিক অনিয়ম এবং শাস্তির বিষয়টি জানানো হয়েছে উয়েফা এবং ফিফাকে। ফুটবলের এই দুই নিয়ামক সংস্থা প্রয়োজনে বড় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...