| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দঃআফ্রিকার কাছে হেরে সেমির সমীকরণ কঠিন করলো বাংলাদেশ, দেখে নিন হিসাব নিকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ১০:৫৬:১৮
দঃআফ্রিকার কাছে হেরে সেমির সমীকরণ কঠিন করলো বাংলাদেশ, দেখে নিন হিসাব নিকাশ

সুপার সিক্সের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠতে হলে শুধু সংযুক্ত আরব আমিরাতকে হারালেই চলবে না, গ্রুপের অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ২৬ রানের ওপেনিং জুটি ভাঙে মিষ্টি সাহার (১২) বিদায়ে। আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা করেন ৩৩ বলে ২১ রান। পুরো ইনিংসে একটাও ছক্কা মারতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান আসে সুমাইয়া আক্তারের ব্যাট থেকে। দুই অঙ্কের স্কোর করেছেন এমন ব্যাটারদের মধ্যে মাত্র একজনের স্ট্রাইকরেট তিন অঙ্ক ছুঁয়েছে। ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন কায়লা রেইনেকে।

অল্প রানের পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা লড়াই বেশ জমিয়ে তুলেছিলেন। মাত্র ৩৩ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম ৪ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। যার তিনটিই নিয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। সেখান থেকেই ৭০ রানের জুটি গড়ে বাংলাদেশের থেকে ম্যাচটা ছিনিয়ে নেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারোবো মেসো। ম্যাচসেরা ম্যাডিসন ৩৮ বলে ৩৭ করে আউট হলেও মেসো অপরাজিত থাকেন ৩০ বলে ৩২ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...