| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনায় চলছে মেসি-রোনালদোর ম্যাচ দেখুন হাফ টাইমের ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২০ ০০:১২:২৬
চরম উত্তেজনায় চলছে মেসি-রোনালদোর ম্যাচ দেখুন হাফ টাইমের ফলাফল

যেখানে লিওনেল মেসি নামের জাদুকর, ক্রিশ্চিয়ানো রোনালদো নামের সুপারস্টার, নেইমারের মতো নায়ক, কাইলিয়ান এমবাপ্পের মতো তারকারা একসঙ্গে খেলছেন। শুধু তিনিই নন, এই অঞ্চলের আরও অনেক তারকাদের মধ্যে রয়েছেন সার্জিও রামোস, আশরাফ হাকিমি, কেইলর নাভসারা।

সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ একাদশ বনাম প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মধ্যকার ম্যাচে সব মহাতারকা খেলতে নেমেছেন এক মঞ্চে।

তেমনই এক স্বপ্নময় ম্যাচের শুরু হয়েছে স্বপ্নের মতোই। যেখানে খেলার শুরুতে গোল পেয়েছেন 'গ্রেটেস্ট অব অলটাইম', ফুটবল জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি।

বিশ্বকাপ জেতা এই গোটের গোলের ক্ষুধা যেন এখনও মেটেনি। তাইতো মাঠে নেমেই রিয়াদ একাদশের গোলরক্ষক আল ওয়াইসকে বোকা বানিয়ে দারুণ এক গোল করেছেন মেসি। এই গোলের জোগান দিয়েছেন মেসির প্রিয় বন্ধু এবং সতীর্থ নেইমার।

খেলার ৩য় মিনিটেই রোনালদোর রিয়াদ একাদশের বিপক্ষে এগিয়ে গিয়েছে পিএসজি। সেই গোল ছাড়াও মেসি ঝলক দেখিয়েছেন আরও। বল জালে জড়িয়েছেন এমবাপ্পেও। মেসির দেওয়া পাস জালে জড়ালেও অফসাইডের দুঃখ নিয়ে থামতে হয়েছে ফরাসি তারকাকে।

প্রথমার্ধ শেষে রিয়াদ একাদশ বনাম পিএসজির খেলার ফল ২-২ গোলের সমতা বিরাজ করছে। যেখানে গোল করেছেন মেসি, রোনালদো দুইজনই। এরমধ্যে নিজের দল রিয়াদকে ম্যাচে বাঁচিয়ে রাখতে রোনালদো একাই করেছেন দুই গোল। ম্যাচে অন্য গোল করেছেন পিএসজির অধিনায়ক মার্কুইনেস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...