| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে আজ মাঠে নামছে বার্সা-রিয়াল, দেখে নিন সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৫ ১২:১৪:২৩
ফাইনালে আজ মাঠে নামছে বার্সা-রিয়াল, দেখে নিন সময়

এসেছে টাইব্রেকারে। সুপার কাপে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ১২ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ফাইনাল জিতে বার্সেলোনার পাশে বসার সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় রিয়ালের, বার্সা জিতেছে একটিতে।

এল ক্লাসিকোর দ্বৈরথে খেলোয়াড়, কোচ বা সমর্থকদের মাঝে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। কিন্তু ফাইনাল নিয়ে কোনো বাড়তি চাপ নিচ্ছেন না রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি, ‘প্রতিটি ট্রফিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে অনেক কিছুই পাওয়ার আছে। ম্যাচ ও ফাইনাল জেতার জন্য আমরা প্রতিদিন লড়াই করে থাকি। ছেলেরা অনুপ্রাণিত ও নির্ভার। আমার খেলোয়াড়রা এই ধরনের চাপে অভ্যস্ত এবং আমরা আত্মবিশ্বাসী।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। শেষ আট ম্যাচ অপরাজিত কাতালানরা। মৌসুমের প্রথম শিরোপা জেতার সুযোগ তাই হাতছাড়া করতে চান না কোচ জাভি এর্নান্দেস, ‘শিরোপা জেতার দারুণ সুযোগ আমাদের সামনে। আমাদের লক্ষ্যই ট্রফি উঁচিয়ে ধরা, আমরা এর কাছাকাছি আছি। আমরা খুব অনুপ্রাণিত এবং একটি ট্রফি জয় আমাদের দলের চেহারা বদলে দিতে পারে। তবে রিয়াল খুব শক্তিশালী দল। ফাইনালে তারা সব সময়ই অন্য পর্যায়ে থাকে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...