| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শেষ পর্যন্ত যা ঘটলো সাকিবকে কুর্নিশ করা সেই ভক্তের কপালে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১০ ১৬:৩৪:১১
শেষ পর্যন্ত যা ঘটলো সাকিবকে কুর্নিশ করা সেই ভক্তের কপালে

মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে অব্যাহতি দেন।

এদিন আরাফাত আদালতে হাজিরা দেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম।

এর আগে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন খান আসামিকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে তাকে অব্যাহতির আদেশ দেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ ডিসেম্বর ঘরের মাঠে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারতীয় দল। ম্যাচের ৬৮তম ওভারের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। সেই ওভার করার জন্য বল হাতে প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ আর ব্যাট হাতে ক্রিজে ছিলেন রিশাভ পন্ত।

এসময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। হঠাৎ স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারির নিরাপত্তা প্রাচীর ডিঙিয়ে মাঠে ঢুকে পড়েন ওই তরুণ। দৌড়ে সাকিবের কাছে চলে আসেন। কিন্তু টাইগার অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যায়। এসময় কিছুক্ষণের জন্য খেলাও বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ আরাফাতকে আটক করে। পরদিন আদালত তার জামিন মঞ্জুর করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...